logotype

প্রিয় সুহৃদ,


আপনার প্রিয় গশ্চি হাই  স্কুল হাটি হাটি পা পা করে আগামী ২০১৩ সালে ৫০ বছরে পদার্পন করতে যাচ্ছে। এটি  স্কুলের সকল  প্রাক্তন ছাত্রÑছাত্রী ্ও এলাকাবাসীদের দের জন্য একটি মাইল ফলক। উত্তর চট্টগ্রাম তথা এ  রাউজানের বুকে অন্যতম বিদ্যাপিঠ গশ্চি হাই স্কুল।  গশ্চি হাই স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহযোগিতায় প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি উপলক্ষে স্কুলের সুবর্ণ জয়ন্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  পুনর্মিলন আগামী  জানুয়ারী ২০১৩ এর প্রথম সপ্তাহে  তিন দিন ব্যাপী  বনাঢ্য আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে স্মৃতির খেয়া নামে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এই স্মরণিকাটি স্কুলের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় ও গশ্চি হাই স্কুলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে বলে আমরা আশাবাদী।


 আমরা সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে  স্কুল প্রতিষ্ঠার সময় থেকে এ পর্যন্ত যারা অবদান রেখেছেন তাদেরকে এবং যে সকল শিক্ষকবৃন্দু অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পড়া লেখা শিখিয়েছেন  যারা স্কুল থেকে বিদায় নিয়েছেন তাদেরক্ওে সম্মাননা দ্ওেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা আরো সম্মাননা দিব যে সকল প্রাক্তন মেধাবী ছাত্রÑছাত্রীরা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে।    এ সুবর্ণ জয়ন্তি হবে অতীতকে পিছনে ফেলে নতুনকে আলিংগন করার দীপ্ত শপথ। আমাদের সৃজনশীল কর্ম প্রক্রিয়ার মাধ্যমে বেড়ে উঠুক নতুন প্রজন্ম। আমরা এমন একটি শুভ প্রয়াসের দায়িত্ব নিয়েছি তা সুন্দর ও সফল হবে যখন এ স্কুলের বর্তমান শিক্ষার্থিরা  অতীতের ন্যায় আরো গৌরবজ্জল ভুমিকা রাখবে জাতীয় জীবনে। আমাদের একটি উদ্দেশ্য তা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ স্কুলের প্রাক্তন ছাত্রÑ ছাত্রীদের  গুছিয়ে আনা। এ কাজ করা আমাদের  পক্ষে  কষ্টসাধ্য তারপরও  আমরা চেষ্টা করছি  এ সুবর্ন জয়ন্তি অনুষ্ঠানের সংবাদ সবার কাছে পৌছে দিতে । আমাদের এ প্রচেষ্ঠা সার্থক হবে যখন আপনারা আমাদের আহবানে সাড়া দিয়ে আমাদের সহযোগীতা করবেন। আশা করি আপনারা যেখানে থাকুন না কেন ,  এ মিলন মেলায় উপস্থিত হয়ে সৌন্দর্য বর্ধিত করবেন।  


আমরা উদ্যোগ নিয়েছি এ স্মরনিকায় স্কুলের সকল প্র্ক্তন ছাত্র-ছাত্রীদের বর্তমান অবস্থান তুলে ধরতে।  আপনি আসতে না পারলেও আপনার ছবি  নাম এবং  বর্তমান অবস্থান  আমাদেরকে জানিয়ে স্মরনিকায় আপনার পরিচয় সকলের  কাছে প্রকাশ করার সুযোগ দেয়ার আহবান জানাচ্ছি। পাশা পাশি আপনাদের সহযোগীতা কামনা করছি। আপনাদের সহযোগীতার জন্য “গশ্চি উচ্চ বিদ্যালয় সুবর্নজয়ন্তি উৎসব  নামে  সোশ্যাল ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখায়  ০৩৮১৩৪০০২৮৫০৬ নম্বরে একটি চলতি হিসাব খোলা হয়েছে।   সার্বিক যোগাযোগের জন্য স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী, মোবাইল- ০১৮১৫-৯৫৪৬১৮, ০১৮৩৬-২৩৪৩৯০ এবং ০১৫৫৪-৩১৩৬১৮ নম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

 


ধন্যবাদান্তে-
গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

 

 

              With Best Compliments

                                  Of